সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
খেলা

৪-০ জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এলো ওয়েস্ট হাম, চাপে টটেনহাম

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
৪-০ জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এলো ওয়েস্ট হাম, চাপে টটেনহাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লন্ডন স্টেডিয়া উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়ে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দলটি। এই ফলের কারণে অবনমন অঞ্চলে নেমে গেছে টটেনহাম হটস্পার।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া ছিল ওয়েস্ট হ্যামের আক্রমণভাগ।

তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে আসা ক্রসে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন কনস্টান্টিনোস মাভরোপানোস।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টাটি ক্যাস্তেলানোস। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচের শেষদিকে আবারও গোল করেন মাভরোপানোস, নিশ্চিত করেন বড় জয়।

কোচ নুনো এস্পিরিতো সান্তোর অধীনে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট হাম। জানুয়ারিতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পর টানা ১০ ম্যাচে জয়হীন ছিল তারা এবং নিরাপদ অঞ্চল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে ছিল।

তবে এরপর ১১ ম্যাচে ৫টি জয় তুলে নিয়ে পরিস্থিতি বদলে ফেলেছে দলটি। অন্যদিকে টটেনহামের বাজে পারফরম্যান্স তাদের অবনমন অঞ্চলে ঠেলে দিয়েছে।

এই জয়ে উচ্ছ্বসিত কোচ নুনো বলেন, ‘আমরা ভীষণ খুশি। সমর্থকরা এমন একটি রাতের যোগ্য ছিল। তবে এখনো অনেক কাজ বাকি, কিছুই শেষ হয়নি।’

অন্যদিকে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবারও হোঁচট খেল উলভারহ্যাম্পটন। তাদের অবনমন এখন প্রায় নিশ্চিত, আগামী সপ্তাহেই লিডস ইউনাইটেডের বিপক্ষে হারলেই আনুষ্ঠানিকভাবে রেলিগেশন নিশ্চিত হয়ে যেতে পারে।