সদ্য প্রকাশিত
রাজশাহী

১৬ বছরে আ.লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
১৬ বছরে আ.লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, স্বাধীনতার ৪৫ বছরের মধ্যে আওয়ামীলীগ মাত্র ১৬ বছর দেশ শাসন করেছে। এই ১৬ বছরে যে উন্নয়ন হয়েছে অন্যান্য কোন সরকারের সময়ে তা করতে পারেনি। আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাউসা হারুন-অর-রশিদ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশদের মাঝে সাইকলে বিতরণ ও অ্যাম্বুলেন্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশে সার ও বিদ্যুতের জন্য মানুষকে পাখির মতো খুন করা হয়েছে। আওয়ামীলীগ খুনের রাজনীতি করে না। আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আওয়ামীলীগকে মানুষ ভালবেশে ভোট দিয়ে বিজয়ী করেছেন।

বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক এর সভাপতিত্বে বাঘা উপজেলার বাউসা ও আড়ানী ইউনিয়ন পরিষদের ২০ জন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ ও রুগী বহনের জন্য চার্জার চালিত অ্যাম্বুলেন্স’র উদ্বোধন করা হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুল আলম, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী।

 
আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, বাউসা হারুন-অর-রশিদ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, যুবলীগ নেতা ভূট্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সরকার প্রমুখ।

 
এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, আড়ানী ইউপি সচিব হাসানুজ্জামান, বাউসা ইউপি সচিব রফি আহম্মেদ, বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
স/শ