সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় হোটেলের রুমে মিলল ব্যবসায়ীর লাশ

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
পাবনায় হোটেলের রুমে মিলল ব্যবসায়ীর লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ‘পাকশী হোটেল’ নামে একটি আবাসিক হোটেল থেকে তানভীর রায়হান (৪৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি ঢাকার খিলগাঁও পশ্চিম রামপুরা এলাকার রায়হানুল হকের ছেলে।

পাকশী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গত ২২ জুলাই রাতে তানভীর রায়হান পাকশী হোটেলটির দ্বিতীয় তলার ৪ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার সকালে হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওই কক্ষে গিয়ে হোটেলের লোকজন কক্ষটি ভেতর থেকে বন্ধ পান।

অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তানভীরের লাশ পায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন ব্যবসা করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হতে পারে।