সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:
হুশিয়ার! সাবধান!
ও ভাই জনগন।

বাহিরে আর যেওনা তোমরা কেউ অকারন।
চলছে বিশ্বযুদ্ধ
নাম তার “করোনা”,
হও সবে সচেতন
কোন ভুল করোনা।
চলছে মৃত্যুর মিছিল
ধরে গোটা দুনিয়া,
যাবেনা বুঝি করা শেষ!
লাশ গুলো গুনিয়া।
দিলেন যাহা বিধিনিষেধ বাংলাদেশ সরকার,
মেনে চলো সব তার
এটাই এখন দরকার।
একা একা থাক ঘরে
যতটা থাকা যায়,
পরো মার্কস,হ্যান্ড গ্লোভস্ এ ছাড়া নেই উপায়।
হয় যদি হাঁচি,কাশি গলাব্যাথা,সর্দি,জ্বর
ফোন দাও হট নম্বরে
তবু ও ছেড়োনা ঘর।
চোখ,মুখ,নাক,কান
ছুঁয়োনা হাত না ধুয়ে,
বার বার হাত ধৌতকর
বিশ সেকেন্ড সাবান দিয়ে।
শোন যারা প্রবাসী,
বলি শোন তোমাদের,
নেই তো কোন দ্বন্দ
তোমাদের সাথে আমাদের।
হোম কোয়ারেন্টাইন মেনে চলো অনুরোধ করি ভাই,
থাকিসবে নিরাপদ
সহযোগীতা করো তাই।
হে ভাই জনগন
হও সবে সচেতন,
মেনে চলো সব নিয়ম
মিছেই পেয়োনা ভয়।
১৯৫২,১৯৭১ এর মতই
২০২০ সালে ও পাবে জয়।
মনে রেখ!তুমি একজন যোদ্ধা,
এ বিশ্বযুদ্ধে
না শুনলেই মরবে
গোটা জাতি শুদ্ধে।
জানি তোমরা পারবে
তোমরা তো বীরের জাতি,
তবেই হবে মহা বিজয়
পাবে তোমরা সু-খ্যাতি।।










