চাঁপাইনবাবগঞ্জ

হনপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মী সভা 

Silk City৩০ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি :
আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে  চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে পুরাতন প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মাহাবুল আলম,  পিয়ারুল ইসলাম সহ ওই ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।