সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় সিল্কসিটিনিউজের সাংবাদিক মধু আহত

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
সড়ক দুর্ঘটনায় সিল্কসিটিনিউজের সাংবাদিক মধু আহত

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় মারাক্তক সড়ক দুর্ঘটনায় উত্তর বঙ্গের সর্বাধিক প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ডট কমের পুঠিয়া প্রতিনিধি সাংবাদিক মইদুল ইসলাম মধু (২৫) গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে পল্লী বিদ্যুতের সাব স্ট্যাশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে পুঠিয়া থানা পুলিশের একটি ভ্যান তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সাংবাদিক মধু উপজেলার পুঠিয়া সদর ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজ ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের পুঠিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আহত সাংবাদিক মধু জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মোটরসাইকেল যোগে তাহেরপুর সড়ক হয়ে পুঠিয়ার দিকে আসছিলেন। পথে কাঁঠালবাড়িয়া নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো ভ্যানকে বাঁচাতে গিয়ে সড়কের খাদের মধ্যে নেমে গেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এতে সাংবাদিক মধু গুরুতর আহত হয়।

পড়ে পুঠিয়া থানা পুলিশকে সংবাদ দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে আহত সাংবাদিক মধুকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কাউছার আহম্মেদ জানান, দূর্ঘটনায় আহত সাংবাদিক মধু এখন আশঙ্কামুক্ত তবে তার বাম হাতে, বাম চোখের নিচে ও কপালে গুরুতর জখম হয়েছে।

এদিকে রাতেই সাংবাদিক মধু’কে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন। উল্লেখ্য যে, পুঠিয়া থেকে তাহেরপুর প্রায় ৩০ কিঃমিঃ সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ হলেও কর্তৃপক্ষের অবহেলায় বছর জুড়ে বেহাল দশা হয়ে আছে। খানা খন্দে ভরপূর সড়কটিতে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার আশংকা নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রাণ হানির ঘটনা।

 

স/আ