সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাড. শাহজামাল নিহত

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাড. শাহজামাল নিহত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
টাঙ্গাইলের কালিহাতী এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দু’জন নিহত হয়েছেন। এর একজন হলেন, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ ভোরে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের হতেয়া এলাকায় একটি গাড়ি মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় আহত হন আরও তিন যাত্রী। নিহত দু’জন হলেন- মাইক্রোবাসচালক মোশারফ হোসেন মুসা ও চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল। তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা সভাপতি ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে হতেয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
স/শা