বিজ্ঞান ও প্রযুক্তি

স্যামসাং জেড২ এর ভিডিও ফাঁস

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্যামসাং এখন পর্যন্ত জেড সিরিজের তিনটি মডেলের হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। তবে কোরিয়ান প্রতিষ্ঠানটি নাকি জেড সিরিজের আরেকটি মডেল জেড২ ছাড়তেই ভুলে গেছে!

তবে প্রতিষ্ঠানটি সামনে কিছু দিনের মধ্যেই তাদের জেড২ বাজারে ছাড়বে।

 

আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা হ্যান্ডসেটটি সম্পর্কে কিছু না জানালেও জেড২ নিয়ে তাদের অফিসিয়াল প্রোমো ফাঁস করেছে একটি সূত্র। সেই সূত্রের বরাতে তা অনলাইনে ছেড়েছে স্যামমোবাইল ওয়েবসাইট।

 

ওই ভিডিও থেকেই জেড২ এর ফিচার সম্পর্কে জানা গেছে সেটি হচ্ছে ১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের। যাতে এক জিবি র্যা ম ও ৮ জিবি বিল্টইন মেমোরি থাকছে।

 

তবে স্বল্প বাজেটের এই ফোনটিতে হচ্ছে ফোরজি বা এলটিই সার্পোটেড। ৩.৯৭ ইঞ্চির ডাব্লিউভিজিএ ডিসপ্লে, পাঁচ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে ভিজিএ ফন্ট ক্যামেরা।

 

তবে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি টিজেন ২.৪ সংস্করণে চলবে বলে বলছে সাইটটি।