সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস টুর্নামেন্ট: ফাইনালে কামারুজ্জামান স্মৃতি সংঘ

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস টুর্নামেন্ট: ফাইনালে কামারুজ্জামান স্মৃতি সংঘ

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা দিবস টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে। এতে মুখোমুখি হয় শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ বনাম তালতলা টাইগার্স। খেলায় তালতলা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দল।

 

প্রথমে টসে হেরে  ব্যাটিং এ নামে তালতলা টাইগার্স দল। সবকটি উইকেট হারিয়ে দলীয় রান সংগ্রহ করে ৮৩। দলের পক্ষে রকি করেন ৩৪ রান এবং  মুক্তা করেন ৫৪ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দল তিনটি উইকেটের পতন ঘটিয়ে তুলে নেয় ৮৫ রান। দলের পক্ষে আরিফ করেন ২১ রান। আর দেলোয়ার ৪ উইকেটসহ সংগ্রহ করেন ১৫ রান।

 

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কামারুজ্জামান স্মৃতি সংঘ দলের  দেলোয়ার। পরে তার হাতে ট্রফি তুলে দেয়া হয়।

 

আগামি ২৫ মার্চ তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হবেন তালতলা টাইগার্স বনাম রাজবাড়ি এক্সপ্রেস দল।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।
স/আর