সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

Silk City২ জুন ২০২৪২ মিনিট পড়া
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১ জুন) সকালে রিফাত (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রিফাত উপজেলা সদরের পূর্বপাড়ার কামরুজ্জামানের ছেলে। এবং বর্তমান নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের ভাতিজা বলে জানা গেছে। বিষয়টি স্থানীয় একাধিক ব্যক্তি নিশ্চিত করে রিফাতের বিচার দাবী করেছেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশোনা করে ভুক্তভোগী ওই ছাত্রী। সে স্কুল আসা যাওয়ার পথে রিফাত বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে প্রেমে রাজী না হওয়ায় শুধুমাত্র ফোনে কথা বলাতে রাজী করে এবং কথা বলার জন্য একটি মোবাইল ফোন কিনে দেয়। কথা বলার এক পর্যায়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় প্রায় এক বছর পূর্ব থেকে। সম্প্রতি গত ৩০ মে বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীকে বিয়ের কথা বলে বাড়ী থেকে ডেকে নেয় উপজেলা সদরের বাবু বাজারে। সেখান থেকে তাকে বিয়ে করার কথা বলে প্রথমে রাজশাহীতে নিয়ে যায়।

রাজশাহীতে বিভিন্ন জয়গায় সারাদিন ঘুরাফেরা করে পুনরায় রাত ৮টায়  নিয়ামতপুরে ফিরে আসে। এরপর তরফদার আবাসিক হোটেলে তৃতীয় তলায় পশ্চিম পার্শ্বের একটি রুম ভাড়া নেয়। সেখানে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে দুইবার ধর্ষণ করে। পর দিন ৩১ মে শুক্রবার দিনের বেলায় দুই বার ধর্ষণ করার পর বেলা ৪ টায় স্কুল ছাত্রীকে হোটেল থেকে বের করে তিন মাথার মোড়ে রেখে রিফাত পালিয়ে যায়।

নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান, ৮ম শ্রেণির ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগে গত ৩১ মে শুক্রবার একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে শনিবার সকালে আসামী রিফাতকে উপজেলা সদর  থেকে গ্রেপ্তার করা হয়।  তিনি আরোও জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আদালতের মাধ্যমে মেডিকেল পরীক্ষার জন্য আবেদন করবেন তারা।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে আসামীকে তাৎক্ষনিক গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।