ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘি এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামসজিদ বিওপির হাবিলদার সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বালিয়াদিঘী এলাকায় পাঁকা রাস্তার পার্শ্বে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা হতে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে বলে বিজিবি জানায়।
স/শ










