সদ্য প্রকাশিত
রাজশাহী

সুবিধা বঞ্চিত শিশু মাঝে লফস এর শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সুবিধা বঞ্চিত শিশু মাঝে লফস এর শিক্ষা  উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে দুইশতাধিক সুবিধা বঞ্চিত দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (খাতা, কলম) বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শিশু শিক্ষা ও সচেতনতা কর্মসূচীর আওতায় মল্লিকপুর প্রকল্প কার্যালয়ে ও শহর এলাকায় প্রকল্পের অর্ন্তভুক্ত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহনাজ পারভীন লাকী শিশুদের মাঝে উপস্থিত ছিলেন।

তিনি বলেন,  সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র শিশুরা আমাদেরই সন্তান। নিজ সন্তানের মতো শিশুদের প্রতি আমাদের আচারন হওয়া উচিৎ। এক্ষেত্রে তিনি দেশে বিভিন্ন শিশু নির্যাতনের পরিস্থিতি তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি শিশুদেরকে যুগোপযুগি শিক্ষায় জ্ঞান আহরন করার পরামর্শ দেন এবং শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুমতী সরকার সহ শিশুদের অবিভাবকবৃন্দ ।

স/শ