সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সিরিয়ায় ৩৩ জনকে হত্যা করেছে আইএস

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
সিরিয়ায় ৩৩ জনকে হত্যা করেছে আইএস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামি জঙ্গি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার পূর্বাঞ্চলে ৩৩ জনকে হত্যা করেছে। বুধবার আইএসের নিজস্ব পন্থায় এসব মানুষকে হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ২০১৭ সালে এটাই আইএসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।

 

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বুধবার সকালে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহর দেইর এজর-র আল-মায়াদিন মরুভূমিতে এ হত্যাযজ্ঞ চালিয়েছে আইএস। নিহতদের বয়স ১৮-২৫ বছর। ধারালো অস্ত্র দিয়েই এই হত্যাযজ্ঞ চালানো হয়। নিহতরা সিরিয়া সরকারের বাহিনী, মিত্র নাকি বিদ্রোহী তা নিশ্চিত হওয়া যায়নি।

 

উল্লেখ্য, শিরশ্ছেদের মাধ্যমেই আইএস মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।

 

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড দখল করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। গত বছরে মার্কিন সহযোগিতায় ইরাক ও রুশ সহযোগিতায় সিরিয়া আইএসের দখল করা অধিকাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করেছে। আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন