সদ্য প্রকাশিত
খেলা

সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোতে টাইগাররা

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোতে টাইগাররা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি আছে আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচ খেলতেই ডাম্বুলা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে রওনা হয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টার বাস ভ্রমণ শেষে সোয়া ২টার দিকে কলম্বোয় এসে পৌঁছায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা।

কলম্বোতে যাওয়ার সময় বাসেই ঘুমিয়ে পড়েন মাশরাফি-ছবি:সংগৃহীতবর্তমানে তারা তাজ সমুদ্র হোটেলে অবস্থান করছেন। পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের সময়েও তারা তাজ সমুদ্র হোটেলেই অবস্থান করেছিলেন।

 

প্রথম ওয়ানডে ম্যাচে ৯০ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি গত ২৮ মার্চ মঙ্গলবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শ্রীলঙ্কা ৪৯.৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশকে টার্গেট দেয় ৩১২ রানের। শেষ ওভারে তাসকিন আহমেদ হ্যাটট্রিক করে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ইতি ঘটান। এখন পর্যন্ত তাসকিনসহ বাংলাদেশের শুধুমাত্র পাঁচজন বোলার ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করতে সক্ষম হয়েছেন।

 

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ৪ এবং ৬ এপ্রিল আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচই।

সূত্র: বাংলা নিউজ