সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

সিরাজগঞ্জে কড্ডার মোড়ে আলুর ট্রাক খাদে পড়ে নিহত দুই

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিরাজগঞ্জে কড্ডার মোড়ে আলুর ট্রাক খাদে পড়ে নিহত দুই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে কড্ডার মোড়ে আলু বোঝাই ট্রাক খাদে পরে ২ জন নিহত। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ ইসলঅম জানান বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের  কড্ডা মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই নীলফামারী জেলার মহুরুত এলাকার গনজের আলির ছেলে  রহিদুল ইসলাম (৫৫ ) এবং একই জেলার পাগলা পীড় এলাকার মকদুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০ ) মারা যায় ।

 

পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন ।

স/আর