সদ্য প্রকাশিত
নাটোর

সিংড়ায় ভ্রাম্যমান আদালতে পাখি শিকারীর সাজা প্রদান

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিংড়ায় ভ্রাম্যমান আদালতে পাখি শিকারীর সাজা প্রদান

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
চলনবিলের সিংড়ায় চার রাউন্ড গুলিসহ একটি এয়ারগান জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির যৌথ অভিযানে উপজেলার জোলার বাতা এলাকা থেকে  তহিদুর রহমান (২৭) নামের এক পাখি শিকারীকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী আটককৃত যুবকের দুই হাজার টাকা জরিমানা এবং কখনও পাখি শিকার করবে না মর্মে মুছলেকা নেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার এস আই দেবব্রত দাস, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহসিন আলম প্রমূখ।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) উপদেষ্টা অধ্যাপক আখতারুজ্জামান সিল্কসিটি নিউজকে জানান, চলনবিল অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার সময় মাছ খাওয়ার লোভে বক, বালিহাস সহ দেশীয় বিভিন্ন প্রজাতির ঝাঁকে ঝাঁকে পাখি আসে। লোভী পাখি শিকারীদের কারণে চলনবিলের জীববৈচিত্র্য আজ হুমকির সম্মূখীন। পাখি শিকার বন্ধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পরিবেশী সংগঠনও কাজ করে যাচ্ছে। কিন্তু চলনবিল বৃহৎ এলাকায় হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হচ্ছে না।
স/শ