সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারের কমিউনিটি ক্লিনিক গুলোতে খাবার পানির তীব্র সংকট

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারের কমিউনিটি ক্লিনিক গুলোতে খাবার পানির তীব্র সংকট

সাপাহার প্রতিনিধিঃ

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে সরকারের মহতি উদ্যোগে কমিউনিটি ক্লিনিক গুলো সাধ্যমত স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রায় ১৫টি ক্লিনিকে নিরাপদ খাবার পানির ব্যবস্থা না থাকায় সেখানে চিকিৎসক ও চিকিৎসা নিতে আসা রোগিরা চরম বিপাকে পড়ছেন।

 

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫০হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষে কমিউনিটি ক্লিনিকের যথেষ্ঠ ভুমিকা রয়েছে। কিছু কিছু জায়গায় ক্লিনিক শুরুর সময় টিউবওয়েল বসানো হলেও কয়েক দিনের মধ্যে সেগুলি বিকল হয়ে যায়।

 

ফলে ক্লিনিকে আসা রোগী ও রোগীর লোকজনের পানি খাওয়ার প্রয়োজন হলে কষ্ট করে তাদেরকে কাহারো বাড়িতে গিয়ে ধর্না ধরতে হয়। পানি সংকটের কারণে টয়লেট গুলো বন্ধ থাকায় দুর-দুরান্ত থেকে আসা মহিলা রোগিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

 

জরুরী ভিত্তিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

স/শ