সাপাহার প্রতিনিধিঃ
সাপাহার উপজেলার সুনামধণ্য বিশিষ্ট চাতাল মিল ব্যাবসায়ী আলহাজ্ব শাহ্ বুলবুল চৌধুরী (৮২) ইন্তেকাল করেন। গত মঙ্গলবার দুপুর ২টা ৪৫মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহি…….রাজিউন।

মৃত্যুর পূর্বে তিনি দুরারোগ্য ফুসফুস ক্যন্সার রোগে ভুগছিলেন। দীর্ঘ কয়েকমাস রাজধানী ঢাকার ল্যাব এইড ও স্কয়ার হাসপাতালে চিকিৎসার পর কয়েকদিন পূর্বে উনাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর তিনি স্ত্রী, এক পুত্র, ৭ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।
স/া










