সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বিদ্যুৎপৃষ্টে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় আশরন্দ মধইল বাজারে মাইমুর চৌধুরীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ছোট বৈকন্ঠপুর গ্রামের মো: আবু তালেব এর পুত্র মনিরুল ইসলাম (৪০)। তিনি সেই বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলো।
ছাদের সাটারিং খোলার সময় অসাবধণতা বসত দু’তলা থেকে বৈদ্যুতিক তারের উপর মনিরুল ইসলাম পরে যায় এবং একটু পরেই সেখান থেকে মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষনিক মনিরুল ইসলামকে সাপাহার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল ২ ছেলে ও ১ মেয়ের বাবা বলে জানা গেছে।

সাহাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ সিল্কসিটিনিউজকে জানায়, নিহতের লাশ হাসপাতালে আছে। পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে।
স/আ










