সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

সাপাহার প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে বিজিবি’র অভিযানে ১৩ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার উমইল গ্রামে ৩ টি বাড়ি থেকে এ গরু গুলো আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উমইল গ্রামের মোজাম আলীর পুত্র হাবিল, ফয়েজ উদ্দীনের পুত্র সালেউদ্দীন ও হান্নানের পুত্র আব্দুর রউফ’র বাড়িতে ভারতীয় গরু অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা ওই বাড়ি গুলিতে অভিযান চালিয়ে ১৩ টি গরু জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন।

যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা বলে বিজিবি সুত্রে জানা গেছে।

স/আ