সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সদরে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার দুপুরে পাতাড়ী ইউপি বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সাপাহার নতুন বাসষ্ট্যান্ডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা লায়ন মাসুদ রানা’র সার্বিক সহযোগীতায় মাসুদ রানা সমর্থক গোষ্ঠী ও জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এর আয়োজন করে।
এ সময় আলোচনা সভায় গঠনমূলত বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা মাহফুজুল হক বাবু চৌধুরী , উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাবুল চৌধুরী ,পোরশা উপজেলা ও নিতপুর ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক ইউনিয়ন প্রচার সম্পাদক আতাউর রহমান, ইউপি সদস্য ফয়েজ উদ্দীন, সাবেক ইউপি সদস্য এনামুল হক প্রমূখ।
এসময় সেখানে বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
স/অ










