সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
সাপাহারে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়

সাপাহার প্রতিনিধিঃ

ঈদকে সামনে রেখে নওগাাঁর সাপাহরে নিয়ম-নীতি উপেক্ষা করে পশুর হাটের ইজারাদার অস্বাভাবিক হারে পশু ক্রেতা-বিক্রেতা উভয়ের নিকট থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অতিরিক্ত টোল আদায়ের ঘটনাটি দীর্ঘদিনের হলেও প্রশাসনিকভাবে কোন ব্যাবস্থা গ্রহণ না করায় ইজারাদারগণ বেপরোয়া হয়ে উঠেছে বলে একাধিক ভুক্তভোগী পশু ব্যাবসায়ীরা জানিয়েছেন।

জানা গেছে, এলাকাভিত্তিক প্রতিটি হাটে গরু প্রতি ৪শ টাকা করে খাজনা আদায় করা হচ্ছে। দেখা গেছে ৭০/৮০ হাজার টাকা দামের গরুর টোল ৪শ’ টাকা আবার ১০হাজার টাকা দামের গরুর বাচ্চারো ৪শ টাকা করে আদায় করা হচ্ছে। যা নির্ধারিত সরকারী টোলের দি¦গুণ প্রায়।

এ ছাড়া শতকরা ১০টাকা হিসেবে প্রতিটি ছাগলের জন্য সর্বোচ্চ ১২শ টাকা পর্যন্ত খাজনা আদায় করতে দেখা গেছে। যত মূল্যের গরু হোকনা কেন প্রতিটি গরুর জন্য ৪শ টাকা খাজনা /টোল হলেও ১০কিংবা ১২হাার টাকা মূল্যের ছাগলের জন্য টোল নেয়া হচ্ছে ১হাজার থেকে ১২শ টাকা।
এছাড়া সরকারী নিয়মানুযায়ী পশুর হাটে সরকারী নির্ধারিত হার উল্লেখ করে টোল আদায়ের তালিকা টাঙ্গানো থাকার কথা থাকলেও ইজারা প্রাপ্তির ৬মাসে পশুর হাটে কোন রকম নির্দেশিকা টাঙ্গানো হয়নি।

উপজেলার বিভিন্ন গরু ও ছাগল ক্রেতা-বিক্রেতার সাথে কথা হলে তারা অতিরিক্ত খাজনা আদয়ের অভিযোগ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন।

অপরদিকে শুধু ক্রেতাদের নিকট থেকে টোল আদায় করার কথা থাকলেও ইজারাদারের লোকজনেরা গরু, ছাগলের ছাড়পত্র লেখার সময় পশু বিক্রেতার নিকট থেকেও প্রতিটি গরু ছাগলের জন্য ২০টাকা করে খাজনা/টোল আদায় করে থাকে এবং ক্রেতা বিক্রেতার নিকট থেকে যত টাকা খাজনা/টোল আদায় করা হয় তার কোন প্রমাণ না রাখার জন্য রশিদ বইয়ে সে টাকার পরিমাণও উল্লেখ করা হয় না।

এ বিষয়ে ইজারাদারের সাথে কথা বলতে চাইলে তিনি সাংকাদিকের ফোন রিসিভ করেননি। এ বিষেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফাহাদ পারভেজ বসুনিয়া’র সাথে কথা হলে তিনি টোল আদায়ের বিষয়টি স্বিকার করে বলেন যে, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/বি