সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে পঠন দক্ষতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কোচিং প্রশিক্ষণ সমাপ্ত

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে পঠন দক্ষতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কোচিং প্রশিক্ষণ সমাপ্ত

সাপাহার প্রতিনিধি:
নওগাাঁর সাপাহারে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধিকল্পে প্রধান শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে বাংলা পঠন ব্যবস্থাপনার উন্নয়ন এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ৩ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী কোচিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

আর্ন্তজাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন’র কারিগরি ও ইউএসএইড’র আর্থিক সহযোগিতায় এবং জাতীয় সংস্থা আরডিআরএস বাংলাদেশের সরাসরি তত্ত্বাবধায়নে রিড প্রকল্পের আওতায় উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফাহাদ পারভেজ বসুনিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল আলম, উপজেলা রিসোর্স ইন্সট্র্যাক্টর অফিসার মো.জাহাঙ্গীর আলম, ‘রিড’ প্রকল্পের উপজেলা সমন্বয়ক এলিজাবেথ মারান্ডি, সিনিয়র টেকনিক্যাল অফিসার রিডিং আলমগীর হোসেন, সিনিয়র টেকনিক্যাল অফিসার আফিফ উল মিনহাজ প্রমুখ।

প্রধান শিক্ষকগণ কোচের ভূমিকায় অবর্তীণ হলে সহকারী শিক্ষকগণ একদিকে যেমন বাংলা পঠন বিষয়ে সঠিক দিক-নির্দেশনা পাবেন অন্যদিকে ক্ষুদে শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন এই প্রকল্পের আয়োজনকারীরা।

স/বি