সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

সাপাহার প্রতিনিধি:
“রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে নিভৃত পল্লী হাপানিয়া শিয়ালমারী গ্রামে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী সংগঠন লোককেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় লোককেন্দ্র থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে অফিসে এসে সংগঠনের  সভাপতি ও নারী নেত্রী হাসিনা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অথিতি সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, মিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে লোককেন্দ্রের ওই এলাকার পাঁচটি গ্রামের অসংখ্য নারী সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/শ