সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আজ জামালপুর যাচ্ছেন এরশাদ

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
আজ জামালপুর যাচ্ছেন এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  আজ শনিবার (৩ নভেম্বর) জামালপুর আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। একইসঙ্গে তিনি ইসলামপুর আসনে জাতীয় পার্টির প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারের সূচনা করবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা।

এরশাদের আগমন উপলক্ষে শুক্রবার (২ নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এরশাদ ঢাকা থেকে হেলিকাপ্টারে করে শনিবার বেলা পৌনে ৩টায় ইসলামপুরের গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামবেন। এরপর ওইখানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তার ও মেজর (অব.)খালেদ আখতার এবং প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এরশাদের আগমন উপলক্ষে জনসভা মঞ্চ তৈরি এবং লাঙল প্রতীক সম্বলিত তোরণ, ব্যানার-ফেস্টুন লাগানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে ইসলামপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে ব্যাপক প্রচার চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, জনসভায় দলের চেয়ারম্যান ইসলামপুর আসনে জাতীয় পার্টির একক প্রার্থী মোস্তফা আল মাহমুদকে পরিচয় করিয়ে দেবেন। জনসভা শেষে শনিবারই তিনি ঢাকায় ফিরে যাবেন।