সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং মিলাদ মাহফিল শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নাইম হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসির আরাফাত, সাধারন সম্পাদক তারিফ শাহ চৌধুরী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সম্পাদক কামরুল হাসান সুলতান প্রমুখ।
এ সময় উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স/শ










