সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে কামার শালায় কাস্তে তৈরির ধুম

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
সাপাহারে কামার শালায় কাস্তে তৈরির ধুম

সাপাহার প্রতিনিধিঃ
দেশের খাদ্য শস্যের ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চল সাপাহার উপজেলায় আমন ধান কাটার ধুম পড়ে গেছে। এই ধান কাটাকে কেন্দ্র করে উপজেলার কামার শালাগুলোতেও বেড়ে গেছে কাস্তে তৈরীর ব্যস্ততা। সে সাথে প্রতিটি কামার শালায় কৃষক ও শ্রমিকদের কাস্তে কেনার জন্য উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

 
সাধরণ কৃষক ও ধান কাটা শ্রমিকদের ধান কাটার অস্ত্র কাস্তে তৈরীতে কর্মকারগণ নাওয়া খাওয়া ছেড়ে সারাক্ষন তাদের দোকানে সময় দিচ্ছেন। প্রতিটি কামার শালায় কাস্তে হাতে কৃষকদের লম্বা লাইন লেগে  আছে। আর এতে করে ব্যস্ত কামারেরা যেন দম ফেলার সময় পর্যন্ত পাচ্ছেন না।

 

রাত পোহালেই কাটতে হবে ধান। তাই কেউ নতুন কাস্তে তৈরী করছেন আবার কেউ পুরোনোটাকেই পিটিয়ে চকচকে করে নিচ্ছেন। এই মৌসুমে কৃষকদের সাথে সাথে স্থানীয় কামারদেরও আয় হয় তুলনামূলক হারে।

 

থানা রোডে অবস্থিত দোকানদার শুকুমার কর্মকার জানান, প্রতিবছর এ সময়ে তারা প্রায় ৫০হাজার কাস্তে তৈরী করে থাকেন। এজন্য তার বাবা ভাই ও এক ভাগ্নেকে কঠোর পরিশ্রম করতে হয়। একটি কাস্তে সর্বোচ্চ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়ে থাকে। আয়ও মোটামুটি ভাল হয়।

এবারে আবহাওয়া কৃষকদের অনুকুলে থাকায় আমন আবাদে বাম্পার ফলনের আশায় মনের আনন্দে কৃষকগণকে কাস্তে কিনতে দেখা গেছে।

স/শ