সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলার সর্বত্র পবিত্র ইদুল আযহার নামাজ ও কোরবানী সুষ্ঠু পরিবেশে পালন করার নিমিত্তে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হযেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ প্রমূখ বক্তব্য প্রদান করেন।
সভায় ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রতিটি ঈদগাহ্রে সভাপতি সম্পাদক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্ত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঈদের দিন কিংবা যে কোন দিন উপজেলার কোথাও কোন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি বা আনাগোনা দেখলে সঙ্গে সঙ্গে আইন সৃঙ্খলা বাহিনীকে অবহতি করার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হয়।
স/অ










