সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

সাপাহারে ইস্পাহানী কৃষি পণ্য, প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৭ জুন ২০২২২ মিনিট পড়া
সাপাহারে ইস্পাহানী কৃষি পণ্য, প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবধানে ইস্পাহানি পণ্য মেলা, কুইজ ও ক্রিড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এসময় ইস্পাহানী এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানি এগ্রো লিমিটেড বগুড়া শেরপুর অফিসের রিজিওনাল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) কৃষিবিদ রফিকুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং)  আবু সাঈদ। বগুড়ার শেরপুর আঞ্চলিক এক্সিকিউটিভ মার্কেট ডেভলপমেন্ট কর্মকর্তা কৃষিবিদ নিয়াজ মুর্শিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, আয়নাল হক ও মোস্তাকিম হোসেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠ ও আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক,সজীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা ও প্রেস ক্লাব সদস্য নয়া দিগন্ত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাদেক উদ্দিন প্রমুখ।

কৃষক, ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ক্রীড়া ও কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এস/আই