সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে ইউএনও সহ ৪ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে ইউএনও সহ ৪ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

প্রদীপ সাহা, সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ সহ ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী’র সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

বিদায়ী কর্মকর্তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আল-আমিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, আইসিটির সহকারী প্রোগ্রামার শাহরিয়ার সিদ্দিক।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, মৎস্য অফিসার শাম্মী শিরীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, নির্বাচন অফিসার মহা: তোজাম্মেল হক সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ব্যাংক-বিমা ও এনজিও কর্মকর্তা সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

স/অ