সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে অসহায় খামারীর ১১৫টি হাঁস জবাই করে খেলেন ইউএনও

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সাপাহারে অসহায় খামারীর ১১৫টি হাঁস জবাই করে খেলেন ইউএনও

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার জবই বিলে হাঁস নামার অপরাধে তিন হাঁস খামারীর ১১৫টি হাঁস ধরে এনে রাতেই জবাই করে খেয়ে ফেলেছে উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনিয়া। অসহায় খামারীর হাঁস খাওয়ার ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাহী অফিসারের সরকারী বাসভবনে।
জানা গেছে, অতীতের ন্যায় উপজেলার বিল এলাকার কয়েকজন হাঁস খামারীর হাঁসগুলি বিলের পানিতে চরে বেড়ালে হঠাৎ করে বিলে মৎস্যচাষ প্রকল্পের লোকজন এলাকায় মাইকিং করে বিলে হাঁস চরানোর উপর নিষেধাজ্ঞা জারি করে। এর পর হতে খামারীগন তাদের হাঁসগুলি বিলের পানি হতে কয়েশ গজ দুরে রেখে লালন-পালন করতে থাকে। হঠাৎ করে গত বৃহস্পতিবার বিকেলে অসাবধানতা বশতঃ কিছু হাঁস বিলে নামলে বিলের পাহাদার নুরুল ইসলাম, সুলতান, দেলোয়ার হোসেন সহ কতিপয় লোক পাহাড়ী পুকুর গ্রামের খামারী আঃ গফুরের ৩৩টি, মুংরইল গ্রামের কাওসার আলীর ৩২টি ও গৌরীপুর গ্রামের নাদের আলীর ৫০টি হাঁস সহ মোট ১১৫টি হাঁস ধরে এনে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিকট বেধে রাখে।

 

সন্ধ্যায় দরিদ্র হাঁস খামারী আঃ গফুর তার হাঁসগুলি ছাড়াতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এলে নির্বাহী অফিসার তাকে পুলিশে গ্রেফতারের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পুলিশের ভয়ে অসহায় খামারী সেখান থেকে বাড়ী ফিরে আসে। নির্বাহী অফিসার খামারীর বিরুদ্ধে আইনানুগ কোন ব্যাবস্থা গ্রহণ না করে রাতে অফিসের লোকজন দিয়ে নির্বাহী অফিসার হাঁসগুলি জবাই করে কয়েকজন অফিসারকে ও থানায় কিছু জবাই করা হাঁস পাঠিয়ে অবসিষ্ট হাঁসগুলি ফ্রিজজাত করে রাখে।

 

প্রতিদিন ডিম পাড়া হাঁস হারানো খামারীগণ বলেন যে, সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তারা এলাকার দাদন ব্যাবসায়ী ও বিভিন্ন এনজিও সংস্থা হতে লোন করে তাদের খামারগুলি প্রতিষ্ঠিত করে ছিল। ডিমপাড়া হাঁসগুলি হারিয়ে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনিয়ার সাথে মোবাই ফোনে কথা হলে তিনি জানান যে, তারা আইন অমান্য করেছে তাই হাঁসগুলি ওই খামারীদের আর ফেরত দেয়া হবেনা।

 

উপজেলা নির্বাহী অফিসারের এধরনের অসহায় মানুষের হাঁস ধরে এনে খেয়ে ফেলার ঘটনাটি ন্যাক্কার জনক কাজ বলে এলাকার অভিজ্ঞমহল মনে করছেন।

স/অ