সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহার সীমান্তে তিন দিনে ৫ জনকে আটক করেছে বিএসএফ

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
সাপাহার সীমান্তে তিন দিনে ৫ জনকে আটক করেছে বিএসএফ

সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার সীমান্তে আবারো এক বাংলাদেশী গরু চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। গত বুধবারে দুইজন, বৃহস্পতিবারে দুইজন আটকের পর আজ শুক্রবারে আরোও এক জনকে আটক করা হয়েছে। ফলে তিন দিনে মোট ৫ জনকে আটক করেছে ভারতীয় বি.এস.এফ।

প্রতিদিনের ন্যায় সাপাহার সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারতে গরু আনতে গিয়ে শুক্রবার ভোর রাতে পোরশা উপজেলার বিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম (২৮) হাপানিয়া সীমান্ত এলাকার ২৩১মেইন পিলার এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টাকালে ভারতের কেদারী পাড়া ৬০ বি.এস.এফ. সদস্যরা তাকে ধরে ফেলে।

বিষয়টি জানাজানি হলে নিতপুর বিজিবি কোম্পানী’র পক্ষ থেকে আটক যুবককে ফেরত চেয়ে বি.এস.এফ’কে পত্র পাঠানো হলে আগামীকাল শনিবার তারা বিজিবির পত্রের উত্তর প্রদান করবে বলে জানিয়ে দেয়।

এ বিষয়ে নিতপুর বিজিবি কোম্পানী সদর কমান্ডার সুবেদার রহমত উল্ল্যাহ এবং হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুর রাজ্জাক এর সাথে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।
স/শ