সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহার সীমান্তে আবারো বিএসএফ’র হাতে গরু ব্যাবসায়ী আটক

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
সাপাহার সীমান্তে আবারো বিএসএফ’র হাতে গরু ব্যাবসায়ী আটক

সাপাহার প্রতিনিধিঃ

মাত্র ২দিনের ব্যাবধানে নওগাঁর সাপাহার সীমান্তে হাপানিয়া শিয়ালমারী গ্রামের এক গরু ব্যাবসায়ী ভারতীয় বিএসএফ’র হাতে মারপিট খেয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও অপর একজনকে তারা আটক করেছে ভারতীয় বিএসএফ। গত রোববার ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে পান্নাপুর বি.এস.এফ ক্যাম্পের জোয়ানরা তাকে আটক করে।

জানা গেছে গত রোববার রাতের অন্ধকারে উপজেলার সীমান্ত এলাকা হাপানিয়া শিয়ালমারী গ্রামের বাদল হোসেনের ছেলে শারিফুল (৩৫) ও আব্দুল লতিফের পুত্র আব্দুর রহিম (২৮) গরু ব্যাবসায়ীদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। সোমবার ভোরে তারা গরু নিয়ে হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬০বিএসএফ’র টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া করে।

এ সময় বিএসএফ’র মার পিট খেয়ে শারিফুল ইসলাম আহত হয়ে দেশে পালিয়ে আসতে সক্ষম হলেও আব্দুর রহিম তাদের হাতে ধরা পড়ে।

এ বিষয়ে ১৪বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কঃ ইঞ্জিনিয়ার খিজির খান এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি জেনেছি এবং বি.এস.এফ’র সাথে যোগাযোগের চেষ্টা করছি।

স/শ