সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন

সাপাহার প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসব ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

 

রোববার সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।

 

শেষে প্রধান অতিথি ও বিশেষ অথিতিদ্বয় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।

 

এছাড়া প্রধান ও বিশেষ অতিথি পর্যায় ক্রমে উপজেলার সদরের জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়,আল হেলাল একাডেমি,জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
স/শ