সদ্য প্রকাশিত
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজশাহী নগর ভবনে বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে শাকিলা গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
সান্তাহারে শাকিলা গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে শাকিলা গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় হযরত দুর্লভ দেওয়ান (রঃ) দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে রান্না করা এসব খাবার তুলে দেওয়া হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সান্তাহার শখের পল্লীর স্বত্বাধীকারি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম, আদমদীঘির বিয়াম স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব তুহিন, শাকিলা গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লালের স্বত্বাধীকারি শাকিলা আক্তার, হোমিও চিকিৎসক তানিয়া, গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সান্তাহার শাখার ম্যানেজার মিনি সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত রহমান জনি, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু, সমাজকর্মী হাসিবুল ইসলাম শাকিল ও প্রীতি, রূপালী, শান্তনা, তানজিলা প্রমূখ।

এরপর বেলা ৩ টায় সান্তাহার সোনার বাংলা মার্কেটের তৃতীয় তলায় শাকিলা গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লালের সামনে কেক কাটা হয়।