সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে রাস্তার ইটসোলিং কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে রাস্তার ইটসোলিং কাজের উদ্বোধন


আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৌর শহরের লকুপূর্ব কলোনীর দীঘির পাড় এলাকায় ৬লাখ ৬৭হাজার ৫৮৩টাকা ব্যায়ে ৫৫৮ মিটার রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডেও কাউন্সিলর মমতাজ আলী, ঠিকাদার মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা মতিউর রহমান টিটু, লিয়াকত আলী, পৌরসভার সহকারি প্রকৌশলী রেজাউল ইসলাম, পৌর কর্মচারী রফিকুল ইসলাম রফিক, তুহিন ইসলাম ও সাগর, বিপ্লব প্রমূখ। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় মহল্লাবাসী রাস্তার উদ্বোধন শেষে পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টুসহ সকল অতিথিদের ফুলের মালা দিয়ে শুভে”ছা জানান।

স/আ.মি