সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

সান্তাহারে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে ‘স্ক্র্যাচ প্রোগ্রামিং’ কর্মশালা

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২২২ মিনিট পড়া
সান্তাহারে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে ‘স্ক্র্যাচ প্রোগ্রামিং’ কর্মশালা

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন সহকারি শিক্ষক রতন কুমার বসাক। তিনি জানান, দেশব্যাপী ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্ক্র্যাচ বিষয়ক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ‘স্ক্র্যাচ প্রোগ্রামিং’ শেখানো হচ্ছে। সেই তালিকায় উপজেলার সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রযুক্তিগত জ্ঞানার্জনে সহায়তা করবে এই স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা। এই প্রশিক্ষণ কার্যক্রম প্রণয়নের ফলে ইতোমধ্যে ‘স্ক্র্যাচ’ সর্ম্পকে বেশ কিছু শিক্ষার্থীদের মাঝে ধারনা সৃষ্টি হয়েছে।

ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শেখ শাদমান শাকিব জানান, স্ক্র্যাচ সম্পর্কে আগে কখনো ধারনা ছিল না। স্ক্র্যাচ প্রোগ্রামিং ক্লাসে এসে স্যারের কাছে থেকে অনেক কিছু জানতে পেরেছি। এ ক্লাসে আগামী দিনের করনীয় সম্পর্কেও ধারনা হয়েছে তার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সামছুল ইসলাম দেওয়ান জানান, এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে স্ক্র্যাচের পরিচিতি ঘটানো হয়েছে।  বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) বাস্তবায়নে এবং ইএমকে সেন্টারের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে তাদের প্রযুক্তিগত অগ্রগতি অর্জনে স্ক্র্যাচ প্রোগ্রামিং এই কর্মশালার আয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে প্রাথমিক স্কুল পর্যায়ে প্রোগ্রামিং শেখার ব্যবস্থা রাখা হয়েছে।

জি/আর