সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

সান্তাহাওে আ.লীগ নেতার মন্টুর ইন্তেকাল: শোক

নিউজ ডেস্ক১৪ জুন ২০২৩১ মিনিট পড়া
সান্তাহাওে আ.লীগ নেতার মন্টুর ইন্তেকাল: শোক

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আনিছুর রহমান মন্টু (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা। বুধবার সকাল সাড়ে ৯ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে সান্তাহার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাইদুল ইসলাম জানান, বাদ আছর তাঁর বাবার প্রথম জানাজা সান্তাহার পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ মাগরিব তার গ্রামের বাড়ি সান্তাহার ইউপির সান্দিড়া পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে মরদেহ দাফন করা হয়।

শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক শেখ কুদরত-ই- এলাহী কাজল, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক জাহিদুর বারী, সাংগঠনিক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমসান মন্টি, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজা, সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নুর ইসলাম ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রমূখ।