সদ্য প্রকাশিত
রাজশাহী

সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেকদ :

চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহী প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলোচনা সভার শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 
রাজশাহী প্রেসক্লাবেরর ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ, যুগ্ম সম্পাদক আসলাম-উদ-দৌলা, মুক্তিযুদ্ধের স্মৃতিসংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সাংবাদিক মহিবুল আরেফিন ও ইউ আদনান।

 

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এসএম আতিক, জামি রহমান রতন, আব্দুল কাদির, যুবনেতা আসাদুল হক দুখু, ফটোসাংবাদিক রফিকুল রানা প্রমুখ।

স/অ