রাজশাহীর খবর

সমস্যা সমাধানে নাটোর বাস মালিক সমিতির ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬২ মিনিট পড়া
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক,নাটোর
দুই জেলার মালিক সমিতির দন্দ্বের জেরে নাটোরের সাথে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় দুই জেলার মালিক সমিতি। কোন পূর্ব ঘোষণা ছাড়াই করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এদিকে আগামী ৪৮ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে নাটোর থেকে সকল রুটে পরিবহণ ধর্মঘটের হুশিয়ারি দেওয়া হয়।


নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার জানান, রাজশাহী বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা বাসের ছাদে প্রচুর পরিমানে মালামাল বহন করে আসছিল। এনিয়ে তাদের বেশ কয়েকবার বলা সত্বেও তারা মালামাল বহন করা বন্ধ করেনি। এনিয়ে সোমবার রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল থেকে নাটোর-রাজশাহী রুটের সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী মালিক সমিতি। এর ফলে উত্তর ও দক্ষিনাঞ্চলের সাথে রাজশাহী এবং চাপাইনবাবগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধের জন্য রাজশাহী বাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছে নাটোর বাস মালিক ও পরিবহণ শ্রমিক ইউনিয়ননের নেতারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমস্যা সমাধান না হলে নাটোর থেকে সকল রুটে পরিবহণ ধর্মঘটের হুশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে নাটোর বাস মালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবহণ মালিক-শ্রমিক সংগঠন যৌথভাবে এ আল্টিমেটাম দেয়। সংবাদ সম্মেলেনে নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার, শ্রমিক ইউনিয়নের আহবায়ক আকরাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স/মি