সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

‘সব ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে’

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘সব ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, ‘সব ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ‘যে ছাত্র-জনতার বুকের রক্তে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি।

এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। কারো প্রতি প্রতিহিংসা করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি সমান আচরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।’

শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।

কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সিনিয়র সহসভাপতি শামীম হাসান।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের সব ধরনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ