বাগমারা প্রতিনিধি:
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাজশাহীর বাগমারায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ভবানীগঞ্জ নিউমার্কেট চত্ত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, অধ্যক্ষ হাতেম আলী, আওয়ামী লীগের জেলার সহসভাপতি অনিল কুমার সরকার, উপজেলার সহসভাপতি মতিউর রহমান, আ’লীগের উপজেলার যুগন্ম সম্পাদক মাহহাবুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাধারন সম্পাদক, প্রমুখ।
সমাবেশ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স/শ
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাগমারায় প্রতিবাদ সমাবেশ









