সদ্য প্রকাশিত
ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের মানহানির মামলা করলেন তানজিন তিশা ১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া
রাজনীতি

সঞ্চয়পত্রে হাত দিলেন কেন: অর্থমন্ত্রীকে মতিয়া

নিউজ ডেস্ক২০ জুন ২০১৯১ মিনিট পড়া
সঞ্চয়পত্রে হাত দিলেন কেন: অর্থমন্ত্রীকে মতিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পারিবারিক সঞ্চয়পত্রে উৎসে কর বাড়ানোয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম, ওখানে আপনি হাত দিলেন কেন? এটা আমি সমর্থন করতে পারছি না। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫-৬ বছর বলে বলে পারিবারিক সঞ্চয়পত্র ৯ শতাংশ হয়েছে। ৯ শতাংশ রাখলেন ঠিক, কিন্তু উৎসে কর ৫ শতাংশের জায়গায় ১০ শতাংশ করলেন। এই পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম। এর ওপর নির্ভর করে গ্রামের বিধবা থেকে শুরু করে অসহায়, অস্বচ্ছল নারীরা।

তিনি বলেন, অর্থমন্ত্রী ওইখানে হাত দিলেন। ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন, শিক্ষকদের বেতন দিচ্ছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিচ্ছেন, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছেন, অনেক সেক্টরে সুবিধা বাড়ালেন। পারিবারিক সঞ্চয়পত্রের মালিকরাও তো বাজারের কাস্টমার। কেন সেখানে হাত দিতে গেলেন? এটা আমি বুঝতে অক্ষম।