বাগাতিপাড়া প্রতিনিধি:
সকল স্কুলে গার্ল গাইড ও স্কাউট দল গঠনের নির্দেশ দিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়ায় দুই দিন ব্যাপী গার্ল গাইড ক্যাম্পের সমাপনী দিনে তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, গার্লস গাইড ও স্কাউট বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক। এর আওতায় নিজেদের যুক্ত করায় বাগাতিপাড়া উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০ জন গার্ল গাইড ও স্কাউটদের ভুয়সী প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম, গার্ল গাইডের আঞ্চলিক পরিচালক সিরাজুম মুনিরা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গার্ল গাইডের রাজশাহী আঞ্চলিক সেক্রেটারী মমতাজ জাহান বেগম ও উপজেলা কমিশনার দিল আফরোজ বানু।
আলোচনা শেষে গাইডদের অগ্নি প্রজ্বলনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং জেলা প্রশাসক শাহিনা খাতুন নিজেও একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করা হয়।
স/অ










