সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

সংস্কার বড়লোকের জন্য, গরিবের জন্য নয়: কায়কোবাদ

নিউজ ডেস্ক৩ মে ২০২৫১ মিনিট পড়া
সংস্কার বড়লোকের জন্য, গরিবের জন্য নয়: কায়কোবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘সংস্কার বড়লোকদের জন্য, গরিবের জন্য নয়।’

শনিবার (৩ মে) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘এই সংস্কার হলে কি আপনারা চাকরি পাবেন? এই সংস্কার হলেই কি আপনাদের পেটে ভাত যাবে? আপনারা কৃষি কাজ করতে পারবেন? যাবে না। এই সংস্কার গরিবের জন্য নয়, এই সংস্কার হলে লাভবান হবেন বড়লোকেরা। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন, মানুষ ভোটের অপেক্ষায় আছে।’

স্থানীয় উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, সদস্য সচিব তারেক মুন্সী ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্যরা।

 

সূত্র: যুগান্তর