সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শেক্সপিয়ারের আমলের নোটবুকের সন্ধান

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শেক্সপিয়ারের আমলের নোটবুকের সন্ধান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিটেনে শেক্সপিয়ারের জমানার হাতে লেখা একটি নোটবুক খুঁজে পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার দিক থেকে ৪০০ বছর আগের এই নোটবুকটির গুরুত্ব অপরিসীম।

এতে এমন সব নোট রয়েছে যা লেখা হয়েছিল শেক্সপিয়ারের জীবদ্দশায়।

 

১৮শ শতকে ইংল্যান্ডের ক্যাভারসাম এলাকার প্রাচীন জিনিসপত্রের সংগ্রাহক জন লাভডে’র পরিবারের সংগ্রহে এই নোটবুকটির খোঁজ পাওয়া যায়।

 

পাণ্ডুলিপি বিশেষজ্ঞ ম্যাথু হেইলি বলছেন, নোটবুকটিতে লাতিন ভাষায় যেসব পর্যবেক্ষণ লেখা হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে এটি এমন একজন ছাত্রের লেখা যিনি সম্ভবত শেক্সপিয়ারের ওপর গবেষণা করছিলেন।

 

তিনি বলেন, “নোটবুকটির লেখা প্রায় ঝাপসা হয়ে এসেছে। কিন্তু অবাক হওয়ার ব্যাপার হচ্ছে এখানে কোন কোন শব্দ এখনও বোঝা যায়। শেক্সপিয়ারের সাহিত্যকর্মে ব্যবহৃত হয়েছে এমন অনেক শব্দ এবং বাক্য নোটবুকে টুকে রাখা হয়েছে।”

উইলিয়াম শেক্সপিয়ার

জন লাভডে’র একজন বংশধর জানান, তার পূর্ব পুরুষের সংগ্রহে অন্তত ২৫০০ বই ছিল।

 

সম্ভবত সেখান থেকে উত্তরাধিকার সূত্রে এই নোট বইটি তার মায়ের হাতে আসে।

 

পরে তার মা তাকে এটি দিয়ে যান।

 

সাহিত্য মূল্যের পাশাপাশি নোটবুকটির বিক্রয় মূল্যও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি