সদ্য প্রকাশিত
রাজশাহী

‘শুধু ভর্তি নিচ্ছে, চিকিৎসা সেবার নাম নেই’

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
‘শুধু ভর্তি নিচ্ছে, চিকিৎসা সেবার নাম নেই’

নিজস্ব প্রতিবেদক:

‘শুধু ভর্তি নিচ্ছে, চিকিৎসা সেবার নাম নেই। ভর্তি দ্রুততা দেখে আপনি বুঝতে পারবেন না যে হাসপাতালে কিছু একটা হয়েছে। তারা ভর্তি নিয়ে নিচ্ছেন কিন্তু ওয়ার্ডে গিয়ে শুনলাম ডাক্তার নাকি নাই। নার্স ও আয়া আছে। আর বড় ডাক্তার স্যার সকালে রাউন্ড দিয়ে চলে গেছেন। রাত ১০ টায় নাকি আসবেন। ১০ বেজে পার হয়ে গেলোও কোন পাত্তা নেই ডাক্তারদের।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের জরুরী বিভাগের সামনে রোগীর স্বজন আলমঙ্গীর হোসেন সিল্কসিটিনিউজকে এসব কথা বলেন।

তিনি সিল্কসিটিনিউজকে বলেন, ‘আমাদের বাড়ি চাঁপাইনব্বগঞ্জের শিবগঞ্জের মণাকষা এলাকায়। দাদা মোজাফ্ফর হোসেনকে (ছদ্মনাম) গত সাত থেকে আট দিন আগে ভর্তি করি ১৭ নম্বর ওয়ার্ডে। চিকিৎসা ভালোই চলছিলো। কিন্তু কাল ডাক্তারদের মারধরের ঘটনার পরে। আর ডাক্তাররা আসেনি। ওয়ার্ডে আছে শুধু নার্স ও আয়ারা।’

‘গতকাল দুপুরে এক নম্বর ওয়ার্ডে দেওয়াল পরে আহত ভাতিজা সজিব হোসেনকে (ছদ্মনাম) ভর্তি করেছিলেন এক নম্বর ওয়ার্ডে চাচা আলাউদ্দিন। তিনি সিল্কসিটিনিউজকে বলেন, নার্সরা এসে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলো। এক কিছু ওষুধ লেখে দিয়ে ছিলেন। তার পরে তারা বলে ছিলেন বড় ডাক্তার নাকি রাউন্ডে এসে দেখেবেন। কি করা লাগে। এর মধ্যেতো আবার সন্ধ্যায় মারামারি তার পরে আর একজনো ডাক্তার আসেনি।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের জরুরী বিভাগের সামনে রোগীর স্বজন আলাউদ্দিন সিল্কসিটিনিউজকে এসব কথা বলেন।

তিনি সিল্কসিটিনিউজকে বলেন, হাসপাতালে সাধারণ মানুষ আসে চিকিৎসা নিতে। কিন্তু কেনো যে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে মারামার হয় আমি তা বুঝিনা। একজনের সঙ্গে ঝামেলা (মারামারি বা সমস্য) হয় আর এর ফল ভোগ করতে হয় সব রোগীর স্বজনকে। এ বিষয়গুলো যা হাসপাতাল পরিচালনা করে তাদের ভালোভাবে দেখতে হবে। আর যেনো এ ধরনের ঘটনা না ঘটে।

এর আগে সোমবার সন্ধ্যায় রামেক হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকের মারপিটের ঘটনার জের ধরে ধর্মঘট অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকেই ধর্মঘট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী এবং তাদের স্বজনরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসক ও রামকের ৫২ তম এমবিবিএস’র শিক্ষার্থী আবু নয়ন পরাগের (২৩) ওপর হামলার ঘটনার ঘটনায় মামলা করা হয়। এতে দুইজনের নাম উল্লেখ করে আরো ৫ থেকে ৬জনকে আসামি করা হয়।

এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়ি নগরীর অলোকার মোড় এলাকার হাবিবুরের ছেলে জিমিকে (২৮) গ্রেফতার করে পুলিশ। এ গ্রেফতারের বিয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ সিল্কসিটিনিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স/আ