সদ্য প্রকাশিত
মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
খেলা

শীর্ষে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ সাতেই

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শীর্ষে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ সাতেই

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

দুই বছর আগে ওয়ানডে র‍্যাংকিংয়ে সর্বশেষ শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সাফল্য পেয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা। শ্রীলঙ্কাকে ৫-০-তে হোয়াইটওয়াশ করে সবার ওপরে উঠে গেছে তারা।

 

প্রোটিয়ারা শীর্ষে উঠলেও বাংলাদেশ সেই সাতেই থেকে গেল। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবশ্য পাকিস্তানের ওপরে রয়েছে মাশরাফিরা।

 

১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নেমে গেছে।

 

তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৩। এ ছাড়া ভারত চতুর্থ ( ১১২), ইংল্যান্ড পঞ্চম (১০৭) ও শ্রীলঙ্কা ষষ্ঠ (৯৮)।

 

৮৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান অষ্টম এবং ৮৬ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে। আর আফগানিস্তান (৫২) ও জিম্বাবুয়ে (৪৮) ১১তম স্থানে রয়েছে।

সূত্র: এনটিভি