সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
আইন আদালত

শিলংয়ের আদালতে সালাহউদ্দিনের মামলার রায় সোমবার

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
শিলংয়ের আদালতে সালাহউদ্দিনের মামলার রায় সোমবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলায় রায় ঘোষণা হবে আগামী সোমবার (১৫ অক্টোবর)।

মেঘালয়ের রাজধানী শিলংয়ের ইস্ট খাসি হিল এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণী) এ রায় ঘোষণা করবেন।

মামলায় দু’পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২৫ জুন। এরপর রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হয়। পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু সেদিন বিচারক উপস্থিত না হওয়ায় রায় ঘোষণার দিন পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করা হয়।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে অপহৃত হন সালাহউদ্দিন আহমেদ। ১১ মে ভোরে তাকে শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন তাকে সেখান থেকে নিয়ে মেঘালয়ের মানসিক স্বাস্থ্য ও নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটে (মিমহানস) ভর্তি করা হয়। পরে তার আচরণ স্বাভাবিক মনে হলে সেখান থেকে সালাহউদ্দিনকে নিয়ে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১২ মে তাকে গ্রেফতার করে মেঘালয় পুলিশ। ২৫ জুলাই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অবশ্য ৫ জুন তিনি যথাসময়ে আদালত বা পুলিশের সামনে উপস্থিত হওয়ার শর্তে জামিন পান।

বিএনপির বিগত সরকারের সময় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন আহমেদ শুরু থেকেই দাবি করে আসছেন তিনি অপহৃত হয়েছেন এবং কিভাবে তিনি ভারতে গেছেন তা জানেন না।

২৯ আগস্ট আদালত সালাহউদ্দিন আহমেদের জবানবন্দি গ্রহণ করে। তার আগে রাষ্ট্রপক্ষের ১০ সাক্ষীরও সাক্ষ্যগ্রহণ করে। প্রায় তিন বছর ধরে বিচারকাজ চলার পর সোমবার এ মামলার রায় হতে চলেছে।