নিজস্ব প্রতিবেদক :
ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুতের বিলে অতিরিক্ত ইউনিট জুড়ে দিয়ে উপরি অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে লক্ষাধিক গ্রাহকের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিল সংশোধনের জন্য পল্লী বিদ্যুতে ধর্না দিয়েও কোনো লাভ হচ্ছে না। উল্টো ঈদের আগেই উদ্ভুটে বিল পরিশোধ করা না হলে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করাসহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
মূলত ঈদের বখশিশ আদায় করতেই উদ্ভুট বিল দাখিল করা হয়েছে-এমন অভিযোগও করেছেন গ্রাহকরা। কারণ এতোদিন ২৮ তারিখের পর বিল পরিশোধ করতে হতে গ্রাহকদের। কিন্তু গত মে মাসের বিল জুনের ২০ ও ২১ তারিখের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা প্রকাশ্যেই বলছেন, ঈদের আগে বেতন-বোনাস দিতে বিপুল টাকা লাগবে-তাই এই বিল আগে-ভাগেই এবার পরিশোধ করতে গ্রাহকদের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকরা জানান, তাদের বাড়িতে এখন মিটারে যে ইউনিট রয়েছে তার বিল করা হয় ১ জুন মিটার রিডিং হিসেবে।
শিবগঞ্জ পুকুরিযা গ্রামের তরিকুল ইসলাম, পিন্টু, হযরত আলীসহ আরো অনেক গ্রহক অভিযোগ করে জানান, প্রকৃতভাবে মে মাসে যাদের মিটারে ইউনিট আসার কথা সর্বোচ্চ ৭৫ ইউনিট। সেখানে দেখানো হয়েছে ১০০ থেকে ১১০ ইউনিট হারে। যেখানে গড়ে একজন গ্রাহকের ২৮৫ টাকা প্রতিমাসে বিল পরিশোধ করতে হয়েছে, এবার সেখানে বিল দাখিল করা হয়েছে ৩৫০-৩৭০ টাকা হারে।
কয়েকজন গ্রাহক জানান,আমরা এ নিয়ে কথা বলতে চাইলে সমিতির কেউ কেউ জানান ঈদ বোনাস নেয়ার কারনে কিছু বেশী বিল করা হয়েছে। গ্রাহক পিন্টু,তোরিকসহ অনেকেই জানান এর আগে বিল পরিশোধের সময় দেয়া হতো মাসের ২৮ তারিখ থেকে পরের মাসের ৪ তারিখ পর্যন্ত,কিন্তু এবার ঈদের আগে ২০ থেকে ২২ তারিখ বিল পরিশোধ করতে বলায় জনমনে নানান প্রশ্ন দেযা দিয়েছে। মঙ্গলবার পুকুরিয়াস্থ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গেটের সামনে নাম প্রকাশ না করার শর্তে এক অটোচার্জার চালক জানান, আজ আমরা তিনজন বিভিন্ন এলাকায় রেকর্ডকৃত মাইকিং করি, তাতে বলা হয়েছে মে মাসের বিল ২/১ দিনের মধ্যে পরিশোধ করার কথা।
গ্রাহকরা আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় পড়ে শিবগঞ্জ। এই এলাকাতেই এবার ঈদ ঘিরে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের ফাঁদে পড়েছেন গ্রাহকরা। এখানকার কানসাট এলাকার বাসিন্দা আবকর আলী বলেন, ‘এর আগে আমরা বিল দিয়েছি মাসের ২৮ তারিখ থেকে পরের মাসের ৪ তারিখের মধ্যে। কিন্তু এবার ঈদ সেলামি আদায় করতে ভ’তুড়ে বিল দাখিল করে ২১ জুনের মধ্যে বিল পরিশোধ করতে বলা হয়েছে। আবার অতিরিক্ত ইউনিট দেখিয়ে বিল দাখিল করায় বাড়তি দরে টাকাও পরিশোধ করতে হচ্ছে। ওই গ্রাহকে যেখানে গত কয়েক মাস ধরে গড়ে ৪৫০-৫০০ টাকা বিল হত। এবার সেখানে হটাৎ করে বিল করা হয়েছে ৬৫০ টাকা। অথচ এবার গরমের মধ্যেও অধিকাংশ সময় বিদ্যুতই ছিল না।
আরেক গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, ‘বিল সংশোধন করতে গিয়ে উল্টো ঝাড়ি শুনতে হয়েছে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের কাছ থেকে। তারা প্রকাশ্যেই বলেছেন ঈদের আগে অনেক টাকা লাগবে বেতন-বোনাস দিতে। আমরা কি ঘর থেকে এগুলো নিয়ে আসবো। তাই এই বিল করা হয়েছে। পরিশোধও ঈদের আগেই করতে হবে।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি‘র ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মাইনউদ্দীন আহমদ। তিনি বলেন, কিছু কিছু বিলের ক্ষেত্রে অতিরিক্ত হয়েছে এমন অভিযোগ এসেছে। তবে ঈদের জন্য এটি করা হয়নি। তবে যাদেগর বিল অতিরিক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তি মাসে সঞ্চয় করা হবে।’
হঠাৎ করে আগে-ভাগেই বিল আদায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঈদের ছুটি পড়বে তাই এটি করা হয়েছে।
অথচ এর আগেও ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটির কারণে পরেই আদায় করা হত বিল-এমনটিই দাবি করেছেন গ্রাহকরা। কিন্তু এবারই ঈদের আগেই বিল পরিশোধের জন্য গ্রাহকদের নির্দেশ দেওয়া হয়েছে। এটি না করা হলে আনুপাতিক হারে অতিরিক্ত অর্থও গুনতে হবে গ্রাহকদের। ফলে অধিকাংশ গ্রাহকই বেধে দেওয়া সশয় মতো বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের ১০ টাকা মিটার ভাড়া বাতিল, সর্বনিন্ম চার্জ প্রত্যাহার, বিদ্যুৎ সঞ্চালন লাইনে কভার তার ব্যবহার, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন গ্রাহকরা। বর্তমান শিবগঞ্জ আসনের এমপি গোলাম রাব্বানীর নের্তৃত্বে ওই আন্দোলন করা হয়।
স/শ









